প্রাণায়াম নামে অক্সিজেন তৈরীর মেশিন তৈরি হলো
দি নিউজ লায়ন ; দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর অধ্যাপক দিব্যেন্দু রায় তৈরি করেছেন প্রাণায়াম নামে অক্সিজেন তৈরীর মেশিন।এই মেশিনের দাম অনেক কম।এই মেশিনের চাহিদা বাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে বলে দাবি করেন। মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর অধ্যাপক দিবেন্দু রায় তৈরি করেছেন অক্সিজেনের এই মেশিন।
পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক অক্সিজেনের মেশিনের প্রশংসা করেছেন বলে তিনি দাবি করেন। অধ্যাপক দিব্যেন্দু রায় বলেন এই অক্সিজেনের মেশিনের মাধ্যমে উপকৃত হবেন শ্বাসকষ্টের সমস্যা করোনা আক্রান্ত রোগীরা। দাম মাত্র ৩০হাজার টাকা। বুধবার সকালে সাংবাদিকদের সামনে এই মেশিনের কাজ গুলি তুলে ধরেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর অধ্যাপক।

Post a Comment